খেলা ধূলার মান উন্নয়নের জন্য প্রতিবারের ন্যায় এবারো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শুরু হল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। পরিচালনায় প্রতিরোধ ক্লাব এই ক্রিকেট টুর্নামেন্ট এবারে ১৮ তম বর্ষে পদার্পণ করেছে। খেলা অনুষ্ঠিত হচ্ছে কালিয়াগঞ্জ শহরের আমবাগান মাঠে।
প্রতিরোধ ক্লাবের সদস্য জানায়, এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে রবি মিশ্র চাম্পিয়ান ট্রফি ও খোকন চন্দ্র দাস রার্নাস কাপ দেওয়া হবে। এই খেলায় দুই দিনাজপুর সহ মালদা জেলার মোট ৮ টি দল অংশ গ্রহণ করেছে। আগামী রবিবার খেলার চুরান্ত খেলা অনুষ্ঠিত হবে। মাঠে খেলাপ্রেমী মানুষদের ভিড় ছিল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GjbkdBrX8B4